বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে বাস চাপায় দুই যুবক নিহত

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২১ ইং
হরিণাকুণ্ডুতে বাস চাপায় দুই যুবক নিহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর জামতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আবু তালেব (৩৫) ও আক্তার হোসেন (৩৬) নামের দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে। অন্যদিকে আক্তার হোসেন একই উপজেলার হামিরহাটী গ্রামের মনছের আলীর ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা গতকাল বুধবার রাতে জানান, হরিণাকুণ্ডু ঝিনাইদহ সড়কের জামতলা মিলের কাছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাসটি ফুটপাতে উঠে পড়ে। দুর্ঘটনায় প্রথমে মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন ও পরে পাশ দিয়ে হেটে যাওয়া আবু তালেব নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে আছে। এদিকে পাশাপাশি গ্রামের দুই যুবক নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’