বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করছে সরকার

  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০২১ ইং
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করছে সরকার
আলমডাঙ্গা ও জীবননগরে সরকারি গৃহ নির্মাণকাজ পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গা ও জীবননগরে নৃ-গোষ্ঠী ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণকাজ পরিদর্শন করেছেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুর রশিদ। গতকাল মঙ্গলবার প্রথক সময়ে তিনি এ নির্মাণকাজ পরিদর্শন করেন। আলমডাঙ্গা: আলমডাঙ্গায় নৃ-গোষ্ঠী ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণকাজ পরিদর্শন করেছেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুর রশিদ। গতকাল মঙ্গলবার সকালের দিকে গাড়িযোগে তিনি আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলগেটে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অর্ভ্যথনা জানান উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল। পরে জেহালা ইউনিয়নে নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত ঘর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এসময় তিনি বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে গৃহ নির্মাণ করে দিচ্ছে। প্রতিটি গৃহ নির্মাণ করতে ১ লাখ ৮০ হাজার টাকা খরচ হচ্ছে। পরিদর্শনকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পুলক কুমার মণ্ডল, উপজেলা সহকারী কমিশার (ভূমি) হুমায়ন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ও জেহালা ইউপি সদস্য হিরালাল। এরপর ওখান থেকে খাদিমপুর ইউনিয়নে ৪৫টি ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের অগ্রগতি সম্প্রর্কে খোঁজ নেন বিভাগীয় কমিশনার। জীবননগর: ‘আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগানে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করতে জীবননগর উপজেলার ২য় পর্যায়ে নির্মাণাধীন ৫৬টি ঘর পরিদর্শন করেছেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি জীবননগরে পৌঁছালে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ উথলী ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, পিআইও মিজানুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংবাদিক সালাউদ্দীন কাজল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’