দেশে কোভিডে আরও ৩০ জনের মৃত্যু
- আপলোড তারিখঃ
১৯-০৫-২০২১
ইং
চুয়াডাঙ্গায় করোনাক্রান্ত একজনের মৃত্যু, তিনজন নতুন শনাক্ত
সমীকরণ প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ২৭২ রোগী শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকাল মঙ্গলবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ২১১। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ২৭২ রোগী শনাক্ত করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। গতকাল করোনায় মৃত্যু হওয়া ব্যক্তি দামুড়হুদা উপজেলার বাসিন্দা। চুয়াডাঙ্গায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৯০৫ জন। গতকাল নতুন শনাক্ত তিনজনই সদর উপজেলার বাসিন্দা। জেলায় মোট শনাক্তের মধ্যে সদর উপজেলার ১ হাজার ১৩ জন, আলমডাঙ্গায় ৩৬০ জন, দামুড়হুদায় ৩২৮ জন ও জীবননগরে ২০৪ জন। গতকাল জেলায় আরও দুজন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৭৮৩ জন।
জানা যায়, গত সোববার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ২৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পেরণ করে। গতকাল উক্ত নমুনার ২৮টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে তিনটি নমুনায় করোনা শনাক্ত হয় ও বাকী ২৫টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। এদিকে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য আরও ১৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫১৭টি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ৫১৭টি, প্রাপ্ত ফলাফল ৯ হাজার ২৯০টি, পজিটিভ ১ হাজার ৯০৫টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৬২ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ২৯ জন, আলমডাঙ্গায় ৪ জন, দামুড়হুদায় ১৩ জন ও জীবননগরে ১৬ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪৯ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, আলমডাঙ্গায় ১ জন, দামুড়হুদায় ৯ জন ও জীবননগরে ১৬ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ৩ জন ও আলমডাঙ্গায় ৩ জন ও দামুড়হুদায় ৪ জনসহ ১০ জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন আরও ৩ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের। এর মধ্যে সদর উপজেলার ২২ জন, আলমডাঙ্গায় ১৬ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগরে ৪ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
কমেন্ট বক্স