যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বদা প্রস্তুত
- আপলোড তারিখঃ
১৮-০৫-২০২১
ইং
মুজিবনগর পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান
প্রতিবেদক, মুজিবনগর:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বদা প্রস্তুত। আমাদের কোনো সংকট নেই, কোনো শঙ্কাও নেই। অর্থ বা খাদ্য কোনো কিছুরই ঘাটতি নেই। এখন সর্বোচ্চ রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার সরকারের হাতে রয়েছে। জনগণের প্রয়োজনে সে রিজার্ভ মানি ব্যয় করা হবে।’
গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর পরিদর্শনে গিয়ে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘গেল বছরে করনোকালীন সময়ে কিছু অসাধু চেয়ারম্যান ত্রাণ বিতরণের অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদেরকে শাস্তির আওতায় আনার কারণে এ বছরে কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পদক্ষেপ নেবে সরকার।’
এসময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনছুর আলম খাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহমদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স