বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শেষ বিকেলের এক পশলা বৃষ্টিতে স্বস্তি

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় শেষ বিকেলের এক পশলা বৃষ্টিতে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক: শেষ বিকেলে এক পশলা বৃষ্টি যেন স্বস্তি এনেছে চুয়াডাঙ্গার মানুষের মধ্যে। গতকাল রোববার দিনভর তীব্র রোদ ও ভ্যাপসা গরম শেষে বিকেলের হঠাৎ করে ঝুম বৃষ্টি তাপ ও গরম দূর করে দেয়। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৫ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরই আগেই বলেছিল, আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আবার তারা এও জানিয়েছিল যে তাপমাত্রা বাড়বে। ঠিক সেই মোতাবেক রোববার দিনের বেলায় তাপমাত্রাও বেশি ছিল। চুয়াডাঙ্গায় দিনের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে পড়েছিল জনজীবন। কিন্তু দিন শেষে এক পশলা বৃষ্টি সারা দিনের বাড়তি তাপ ও গরম দূর করে দেয়। গতকাল বিকেলেই চুয়াডাঙ্গায় যেন সন্ধ্যা নেমে আসে। চারদিকে অন্ধকার করে কিছু সময়ের জন্য ঝুম বৃষ্টি নামে। মেঘের গর্জন ও বজ্রপাত ছিল সঙ্গে। এর আগে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, বৃষ্টি হতে পারে। দিনভর যেন সেই বৃষ্টির অপেক্ষায় ছিলো মানুষেরা। সেই অপেক্ষা শেষ হয় সন্ধ্যার বৃষ্টিতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি হলেও আজ সোমবার আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। চুয়াডাঙ্গা আবহওয়া অধিদপ্তরের ইনচার্জ জামিনুর রহমান জানান, গতকাল দিনের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৮ ডিগ্রিসেলসিয়াস। সন্ধ্যায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৫ মিলিমিটার। তবে তাপমাত্রা এ সময় কয়েকদিন একটু বেশি থাকতে পারে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’