মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুটি জামাতের ব্যবধান হবে ৪৫ মিনিট

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২১ ইং
দুটি জামাতের ব্যবধান হবে ৪৫ মিনিট
এবারও ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে মসজিদে নিজস্ব প্রতিবেদক: এবারও ঈদের নামাজের জামাত মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। দুটি জামায়াত হলে ৪৫ মিনিটের ব্যবধান রাখতে হবে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। গত ৮ মে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর-২০২১ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্তের আলোকে এ তথ্য জানানো হয়। চিঠিতে জানানো হয়েছে, ইসলামি শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় এ বছর ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে। ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগেই সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিদের নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে পারবেন। এ ছাড়া মসজিদে অজুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে মসজিদে আসতে হবে এবং অজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। ঈদের নামাজের জামাতে আসা মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। আর ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। শিশু, বয়োবৃদ্ধ, যেকোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না। জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে নামাজ শেষে দোয়া করার জন্য খতিব ও ইমামগণকে অনুরোধ জানানো হয়। ঈদের আগের রাত্রে ও ঈদের ছুটিতে আনন্দ প্রকাশের নামে নাচ-গান/মাইকিং/উচ্ছৃঙ্খলতা/পটকা/আতমবাজি/রাস্তায় জিগজ্যাগভাবে মটর সাইকেল চালানো/গেট নির্মাণ করে টাকা বা চাঁদা আদায় করা যাবে না।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী