চুয়াডাঙ্গায় বজ্রপাতে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু
- আপলোড তারিখঃ
১০-০৫-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামে বজ্রপাতে নিজাম উদ্দিন (৬০) নামে মসজিদের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের তুলসিগাড়ি মাঠে এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের মাঝেরপাড়ার রইজ উদ্দিনের ছেলে। তিনি বাইতুল মামুর জামে মসজিদে দীর্ঘদিন যাবত মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে কৃষিকাজের জন্য তুলসিগাড়ির মাঠে যান নিজাম উদ্দিন। কিছুক্ষণ পর ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় নিজাম উদ্দিনের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য শাহিন উদ্দিন বলেন, বজ্রপাতে নিজাম উদ্দিনের বুকের বেশ কিছু অংশ পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিকেল সাড়ে চারটার দিকে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
কমেন্ট বক্স