বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এক কেজি সোনাসহ পুকু মেম্বার গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২১ ইং
জীবননগরে এক কেজি সোনাসহ পুকু মেম্বার গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদক: জীবননগরে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে সীমান্ত এলাকার গয়েশপুর মাঠ থেকে ১ কেজি ৬৩ গ্রাম স্বর্ণসহ সীমান্ত ইউনিয়ন পরিষদের মেম্বার চোরাকারবারি ইস্রাফিল হোসেন (পুকু)-কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্ত গয়েশপুর বিওপির নায়েব সুবেদার মো. জিলাস উদ্দিনের নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট টহল দল জীবননগর উপজেলার গয়েশপুর স্কুলপাড়া মাঠে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে গয়েশপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে সীমান্ত ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার স্বর্ণ চোরাকারবারি ইস্রাফিল হোসেন পুকুকে (৪৬) ৩টি বিদেশি স্বর্ণের বার (১ কেজি ৬৩ গ্রাম) ও চোরাকারবারে ব্যবহৃত একটি আরটিআর অ্যাপাচি মোটরসাইকেল, নগদ ১৮ হাজার ২০ টাকাসহ গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত স্বর্ণ, মোটরসাইকেল, নগদ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৫৯ লাখ ১৮ হাজার ৬১৬ টাকা। পরবর্তীতে আটককৃত আসামিকে ৩টি স্বর্ণের বার, মোটরসাইকেল এবং নগদ টাকাসহ জীবননগর থানায় সোপর্দ করে মামলা দায়ের কাযর্ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’