বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদে ৬৩ জন এতিম পেল নতুন পোশাক

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২১ ইং
ঈদে ৬৩ জন এতিম পেল নতুন পোশাক
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের মহানুভবতা সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের (বালিকা) ৬৩ শিশুকে ঈদে নতুন উপহার দিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। গতকাল রোববার সরকারি শিশু পরিবারের ৬৩ জন এতিম শিশুকে ঈদের নতুন পোশাক পৌঁছে দেন তিনি। ঈদে নতুন পোশাক পেয়ে ছোট ছোট কোমলমতি শিশুদের মুখে আনন্দের রেখা ফুটে ওঠে। পুলিশ সুপারের এই মহানুভবতায় মুগ্ধ হয়ে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন প্রতিষ্ঠান প্রধানসহ প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ। এদিকে, পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় জনগণের সেবাই হবিগঞ্জ জেলায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামের আমিরুল ইসলাম (এসআই (নিরস্ত্র)। গতকাল তাঁর স্ত্রী নাছিমা বেগমের হাতে আইজিপি মহোদয়ের ঈদ শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রীর একটি বক্স তুলে দেয়া হয়। ঈদ উপহার পেয়ে জীবন উৎসর্গকারী এসআই (নিরস্ত্র) আমিরুল ইসলাম এর স্ত্রী নাছিমা বেগম মাননীয় আইজিপি মহোদয়ের পাঠানো ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’