মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোভিড মোকাবিলায় মাস্ক ও স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২১ ইং
কোভিড মোকাবিলায় মাস্ক ও স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই
আলমডাঙ্গায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বাংলাদেশে কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ইতোমধ্যে সংক্রমণ ও মৃত্যু দুটিই বেড়েছে। তাই কোভিড মোকাবিলায় মাস্ক ও স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই। করোনাকালে জনসচেতনতায় মাঠে রয়েছে পুলিশের সদস্যরা। তাঁরা জনগণকে বুঝিয়ে-শুনিয়ে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করবেন। তিনি আরও বলেন, ‘আলমডাঙ্গার সব মানুষ আজ থেকে মাস্ক পরবেন। আপনি মাস্ক পরলে আপনিসহ আশপাশের সবাই নিরাপদ থাকবে। আলমডাঙ্গা শহরের দোকান-মালিক সমিতি, ব্যবসায়ীক সমিতিকেও বলব ‘নো মাস্ক, নো সার্ভিস’ কঠোরভাবে আপনারা মেনে চলবেন। সবাই সহযোগিতা করলে বাংলাদেশ কোভিডমুক্ত হবে।’ এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহ আলম, আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী