মেহেরপুরে মুহূর্তেই ছড়িয়ে পড়ল কিশোর সাব্বিরের মৃত্যু গুজব!
- আপলোড তারিখঃ
০৯-০৫-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবির আহম্মেদ শান্ত নামের এক কিশোরকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলার বামন্দী নিশিপুর ফরাজিপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যার দিকে ফরাজিপাড়ার কয়েকজন বাচ্চার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে শফি ড্রাইভারের ছেলে সোহেল আহমেদ (১৮), মৃত আয়জোদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও তার ছেলে সাব্বির হোসেন (১৭), জীবন আলী (১৫), একই এলাকার সুজন আলীর ছেলে রহিদুলের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা সবাইকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ ঘটনায় রহিদুলের ছেলে সাব্বির আহমেদ শান্ত (১৪) মাটিতে লুটিয়ে পড়ে। সাব্বির মারা গেছে ভেবে হামলাকারী সবাই পালিয়ে যায়। মুহূর্তেই সাব্বিরের মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন সাব্বিরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সাব্বির আশংকামুক্ত।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স