চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে দুজন আহত
- আপলোড তারিখঃ
০৮-০৫-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা ছাগলফার্মের সামনে ইজিবাইক ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। আহতরা হলেন- চুয়ডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের রহমত উল্লার ছেলে আব্দার আলী (৫৫), তাঁর জামায় চুয়ডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার ইসমাইল হোসেনের ছেলে রাজু হোসেন (২৭)।
জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা থেকে জামায় রাজু হোসেন মোটরসাকেলযোগে কুষ্টিয়ায় চিকিৎসকের নিকট যাচ্ছিলেন আব্দুার আলী। পথের মধ্যে চুয়াডাঙ্গা ছাগলফার্মের সামনে পৌছালে সামনে থেকে আসা একটি ইজিবাইক অন্য একটি ইজিবাইকেকে ওভারটেক করতে যেয়ে হঠাৎকরে মোটরসাইকেলের সামনে চলে এলে মোটরইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আহত হন আব্দার আলী ও রাজু হোসেন। এসময় স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে কাটা-ছেলাসহ গুরুতর জখমের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।’
কমেন্ট বক্স