বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর আমঝুপিতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২১ ইং
মেহেরপুর আমঝুপিতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে পুকুরের পানিতে ডুবে মায়া খাতুন (৬) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশু মায়া আমঝুপি গ্রামের জহিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে শিশু মায়ার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, মায়া খেলার সাথীদের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথীরা বাড়িতে খবর দেয়। পরে প্রতিবেশীরা পানির নিচে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’