বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের বারাদী বাজারে দিন-দুপুরে চুরি!

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২১ ইং
মেহেরপুরের বারাদী বাজারে দিন-দুপুরে চুরি!
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বারাদী বাজারের গহরপুর রোডে অবস্থিত ‘মিলন মেডিকেল হল’ নামক একটি ফার্মেসিতে এই চুরির ঘটনা ঘটে। জানা যায়, দোকান মালিক মিলন হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্শ¦বর্তী গ্রামের মসজিদের টয়লেটে যান। কিছু সময়ের ব্যবধানে তিনি দোকানে ফিরে এসে দেখেন তাঁর ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। তিনি তাৎক্ষণিক ড্রয়ার খুলে দেখের সেখান থেকে কে বা কারা দুই লাখ টাকা চুরি করে পালিয়েছে। মিলন মোমিনপুর গ্রামের পশ্চিমপাড়ার ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক ও বিকাশ ব্যবসায়ী। মিলন জানান, দুপুরের দিকে কিছু সময়ের জন্য দোকানের পার্শ¦বর্তী মোমিনপুর জামে মসজিদের টয়লেটে যায়। কয়েক মিনিট পরেই দোকানে ফিরে দেখি ড্রয়ারের তালা ভাঙা। তিনি বলেন, সেখানে প্রায় চার লাখ টাকা ছিল, কিছু খুচরা টাকাও ছিল। সেখান থেকে তাঁর দুই লাখ টাকা খোয়া গেছে। ড্রয়ারে ফ্লেক্সিলোডের সাত থেকে আটটি মোবাইল ফোনও ছিল, সেগুলো ঠিকই আছে। তিনি জানান, ‘ওই সময়ে দোকানের সামনের একটি চায়ের দোকানে অপরিচিত তিনজন লোককে বসে থাকতে দেখি। সম্ভবত তারা আমার গতিবিধি অনুসরণ করছিল এবং সুযোগ বুঝে তারা চুরি করে পালিয়েছে।’ খবর পেয়ে বারাদী ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে মিলন মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’