বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নারীর ব্যাগ থেকে টাকা ছিনতাই, পকেটমার আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় নারীর ব্যাগ থেকে টাকা ছিনতাই, পকেটমার আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আশিক নামের এক পকেটমারকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক আশিক (২২) মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের কাছেদ মোল্লার ছেলে। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, শহরের নিউ মার্কেট এলাকায় কেনাকাটা করতে আসা এক মহিলার ব্যাগ থেকে কিছু টাকা বের করে নেওয়ার সময় তাঁকে আটক করে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে সদর থানার পুলিশ তাঁকে আটক করে থানা হেফাজতে নেয়। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ তাঁকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সে অপরাধী হলে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’