বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শ্বশুরের ইটের আঘাতে বউমা জখম!

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় শ্বশুরের ইটের আঘাতে বউমা জখম!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বানু (৪০) নামের এক নারীকে ইট দিয়ে জখম করেছে তাঁর শ্বশুর শহিদ হোসেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার বড়শলুয়া হিজলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা জখম বানুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহত বানু বড়শলুয়া গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়িতে সংসারিক কাজ করছিলো বানু। এসময় শশুড় শহিদ বানুকে বাড়িতে ছড়িয়ে থাকা ইট গুছিয়ে রাখতে বলে। বানু কথা না শুনলে শহিদ একটি ইট ছুড়েঁ মারে। ইটের আঘাতে বানু গুরুতর জখম হয়। এসময় পরিবারের সদস্যরা বানুকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বানুকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া শারমিন বলেন, ‘বানুর মাথায় আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। ক্ষত স্থানে শেলায় দেওয়া হয়েছে। বানুর জখম গুরুতর হওয়ায় জরুরি বিভাগ থেকে চিকিৎসা তাকে হাসপাতালে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’