চুয়াডাঙ্গায় তাঁড়ি ব্যবসায়ীর জেল-জরিমানা
- আপলোড তারিখঃ
০৫-০৫-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় হারুন নামের এক তাঁড়ি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি কবরস্থানের পাশের একটি আমবাগান থেকে ১০ লিটার তাঁড়িসহ তাঁকে আটক করে। আটককৃত হারুন (২৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি স্কুলপাড়ার আব্দুল মান্নানের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে হারুনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক শাহারা ইয়াছমিন ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি কবরস্থানের পাশের একটি আমবাগানে অভিযান চালায়। এসময় হারুনকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১০ লিটার তাঁড়ি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত হারুনকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স