মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগ সরকার সবসময় অসহায় মানুষের কথা ভাবে

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২১ ইং
আ.লীগ সরকার সবসময় অসহায় মানুষের কথা ভাবে
পারকৃষ্ণপুর-মদনায় ভিজিএফ কার্ডধারীদের মধ্যে নগদ অর্থ বিতরণকালে এমপি টগর দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে এ নগদ অর্থ বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলমের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এমপি টগর বলেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়নের সাথে সাথে দুস্থ ও গরীব-দুঃখী মানুষের পাশে থেকে সকল ভাতাভোগীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশের করোনা মহামারিতে নিম্ন শ্রেণির মানুষের একটু সচ্ছলভাবে ঈদ উদ্যাপন করার লক্ষে দেশের সকল ইউনিয়ন ও পৌরসভার ভিজিএফ কার্ডধারীদের মধ্যে নগদ অর্থ বিতরণের ব্যবস্থা করেছে সরকার।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় গরীব ও অসহায় মানুষের কথা ভাবে। তাদের কথা ভেবে ইতোমধ্যে সারা দেশে সরকারিভাবে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। আলোচনা সভা শেষে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ৩১২ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে ৪৫০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ট্যাগ অফিসার রাফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ইউপি সদস্য খাইরুল বাশার, আব্দুর রহমান, হজরত আলী, সাইফুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী