বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অসুস্থ রিতার ফোনে ছুটে এলেন দিলারা

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০২১ ইং
অসুস্থ রিতার ফোনে ছুটে এলেন দিলারা
আওয়াল হোসেন: দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার রিতা (৩২) নামের এক দরিদ্র অসুস্থ নারীর অসুস্থতার খবর মোবাইল ফোনে মাধ্যমে পেয়ে ছুটে এলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান। গতকাল সোমবার বিকেল চারটার দিকে তিনি তাঁকে দেখতে আসেন। এসময় তিনি রিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন খাদ্য-সামগ্রী ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন। জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শান্তিপাড়ার মৃত পিরু মিয়ার মেয়ে রিতা (৩২) ব্রেনস্ট্রোক করে বেশ কিছুদিন ধরে বিছানাগত। দরিদ্র বাবার ওষুধ কেনার টাকাও ছিল না। কোনো উপায় না পেয়ে গত রোববার রাতে রিতা দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সঙ্গে মোবাইলফোনে নিজের অসুস্থতা ও দারিদ্রতার খবর জানান। খবর পেয়ে গতকাল সোমবার বিকেল চারটার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান রিতার বাড়ি আসেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিতাকে বিভিন্ন খাদ্য-সামগ্রী উপহার তুলে দেন তিনি। সেই সাথে রিতার চিকিৎসার জন্য নগদ পাঁচ হাজার টাকাও প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির সরদার, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন ও মাইটিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল। এছাড়া রিতা উন্নত চিকিৎসার জন্য উপজেলা পরিষদ বরাবর আবেদন করার জন্য পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। জরুরি কোনো প্রয়োজনে তাঁকে জানানোর কথা বলেন তিনি।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’