নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের বদলি জনিত কারণে সদর উপজেলা পরিষদ পক্ষ থেকে বিদায় স¤॥^র্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে সম্বর্ধিত করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে এর সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত ও কহিনূর বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেনসহ উপস্থিত গন্যমান্য ব্যাক্তিবর্গ বিদায়ী জেলা প্রশাসকের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তারা সায়মা ইউনুসের জেলা প্রশাসক হিসেবে প্রায় দুই বছরের কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন। পরে তাকে বিভিন্ন উপহার প্রদান সহ ফুলেল সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল সামী।
সমীকরণ প্রতিবেদন