বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইটভাটায় মাটি বিক্রি, জীবননগরে তিনজনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২১ ইং
ইটভাটায় মাটি বিক্রি, জীবননগরে তিনজনকে জরিমানা
জীবননগর অফিস: জীবননগরে পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রি করায় পুকুর মালিক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাইকে ১৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সকালে জীবননগর সহকারী কমিশনার (ভূমি) মুহিদ এ জরিমানা আদায় করেন। জানা গেছে, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান ফসলি জমি কেটে পুকুর খননের নামে উত্তোলিত মাটি মেসার্স মা-বাবা ব্রিক্সে বিক্রি করে আসছিলেন। গ্রামীণ সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক্টরযোগে ইটভাটার মাটি পরিবহনের সময় ট্রাক্টর থেকে ছিটকে পড়া মাটিতে সড়কগুলো জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে জীবননগর সহকারী কমিশনার (ভূমি) মুহিদ সরেজমিনে পরিদর্শনকালে ইটভাটায় মাটি পরিবহনের সময় ৩টি ট্রাক্টর আটক করেন। আটকৃতদের বিরুদ্ধে ইটভাটায় মাটি বিক্রি করার অপরাধে মনোহরপুর ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই রবিউল ইসলামকে ১৫ হাজার, আতিয়ার রহমানকে ১৫ হাজার ও জেমসকে ১৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে জীবননগর থানার পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’