করোনা উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে
- আপলোড তারিখঃ
০৩-০৫-২০২১
ইং
আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার বেলা ১১টায় আলমডাঙ্গা বধ্যভূমির শেডে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি বলেন, ‘সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। করোনা উপসর্গ দেখা দিলে লুকিয়ে না রেখে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হোম কোয়ারেন্টিনে থাকা রোগীদের সঙ্গে মানবিক আচরণ, ত্রাণকার্যে স্বচ্ছতা বজায় রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। আমাদের প্রতিবেশী দেশকে দেখে আমাদের সবাইকে আরও সচেতন হবে হবে।’
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, যুগ্ম সম্পাদক কাজী বরিউল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, রাজাবুল হক মনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।
কমেন্ট বক্স