বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রদল নেতা রোমানের মায়ের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০১-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রদল নেতা রোমানের মায়ের ইন্তেকাল
জানাজা শেষে দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ সারোয়ার রোমানের মা সাজেদা সারোয়ার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কুয়েত মৈত্রী হাসপাতালের হৃদরোগজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। নিহত সাজেদা সারোয়ার চুয়াডাঙ্গা পৌর শহরের কোর্টপাড়ার মৃত শহীদ সারোয়ার মণ্টুর স্ত্রী। গতকাল শুক্রবার বাদ জুম্মা চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা জামে মসজিদে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। জানা যায়, এপ্রিল মাসের ১৪ তারিখ সাজেদা সারোয়ারের শরীরে করোনা শনাক্ত হয়। ১৬ তারিখ তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা জন্য তাঁকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁকে আইসিইউত নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ এপ্রিল তাঁর পরীক্ষিত নমুনার ফলাফল করোনা নেগেটিভ আসে। করোনা জয় করেও তাঁর হার্টের সমস্য বৃদ্ধি পেতে থাকে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল দুপুর ১২টার দিকে নিহত সাজেদা সারোয়ারের মরদেহ চুয়াডাঙ্গা কোর্টপাড়াস্থ তাঁর নিজ বাসভবনে পৌঁছায়। গতকালই জুম্মার নামাজ শেষে চুয়াডঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে নিহতের জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে স্বামীর কবরে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সারোয়ার রোমানের মা সাজেদা সারোয়ারের মৃতুত্যে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য আবু বক্কর আবু, মির্জা ফরিদুল শিপলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, জাতীয় পত্রিকা নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা প্রমুখ। এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ সরোয়ার রোমানের মায়ের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’