মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাস্ক না পরায় ৩০ যুবককে রোদ্র-দণ্ড!

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২১ ইং
মাস্ক না পরায় ৩০ যুবককে রোদ্র-দণ্ড!
করোনায় স্বাস্থ্যবিধি মানাতে আলমডাঙ্গায় পুলিশের ব্যতিক্রম উদ্যোগ ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় মাস্ক না পরায় ৩০ যুবককে ২০ মিনিট রোদে বসিয়ে রোদ্র-দণ্ড দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলাজুড়ে পুলিশের পক্ষ থেকে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ পথচারী ও বিভিন্ন মানুষের মধ্যে সচেতনতা ও মাস্ক বিতরণ করেন। যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করছে, তাদের আটক করে থানা চত্বরে প্রায় ২০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়। পরে তাদের মাঝে মাস্ক বিতরণ করে ছেড়ে দেওয়া হয়। আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা পুলিশ সকালে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ শুরু করে। এ সময় যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করেছে, তাদের আটক করে থানা চত্বরে রোদে ২০ মিনিট বসিয়ে রাখা হয়। তারপর তাদের সচেতনামূলক নির্দেশনা ও মাস্ক দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী