মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ত্রাণ-সামগ্রী স্বচ্ছতার সাথে দরিদ্রদের হাতে পৌঁছাতে হবে

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২১ ইং
ত্রাণ-সামগ্রী স্বচ্ছতার সাথে দরিদ্রদের হাতে পৌঁছাতে হবে
দামুড়হুদায় আ.লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি টগর প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আলী আজগর টগর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত পৃথকভাবে নাটুদাহ, জুড়ানপুর ও নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এসময় এমপি টগর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর থেকে দেশে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে। সেই ধারাবাহিকতায় করোনাকালীন সময়ে সরকারি দপ্তর থেকে যে ত্রাণ-সামগ্রী আসবে, তা সুষ্ঠু ও সুন্দরভাবে যাতে অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মানুষের কাছে পৌঁছায়, তার ব্যবস্থা করতে হবে। কোনো রকম ত্রুটি যাতে না হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বচ্ছাতার সাথে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। সে ভাবে আমরা দুর্দিনে জনগণের পাশে থেকে সব সমস্যা দূর করব। আমরা সবসময় জনগণের পাশে আছি পাশে থাকব। মতবিনিময়কালে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক এস এম জাকারিয়া আলম, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম, নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোমিন মাস্টার, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেবসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী