বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২১ ইং
দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার পৃথক স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি অমান্য করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল ও সরোজগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি অমান্য করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী একটি চানাচুর ফ্যাক্টরিকে ৩ হাজার টাকা ও একটি সেমাই ফ্যাক্টরিকে ৭ হাজার জরিমানাসহ ২টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জানিয়েছেন, ওই অভিযানে সরোজগঞ্জ বাজারের তরমুজের বাজার তদারকি করা হয় এবং দেখা যায় সেখানে বিভিন্ন সাইজ ভেদে প্রতি পিচ ৭০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রয় করছেন ব্যবসায়ীরা। এছাড়া চুয়াডাঙ্গায় উৎপাদিত কালো খরমুজ বিক্রয় হচ্ছে ৫০ টাকা কেজি। তিনি অনুরোধ জানিয়েছেন, চুয়াডাঙ্গায় উৎপাদিত এই খরমুজগুলো এখানকার কৃষকগণ কোথায় কী দামে বিক্রয় করছেন, তা ভোক্তা অধিকারকে জানানোর জন্য। এতে অভিযান পরিচালনা করা ভালো হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’