মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ ধরনের উদ্যোগ

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২১ ইং
কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ ধরনের উদ্যোগ
চুয়াডাঙ্গায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণকালে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ হাজার ৮শ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা প্যাকেজের আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ হিসেবে বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘কৃষকদের জন্য সরকারিভাবে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ও ভর্তুকি দিচ্ছে সরকার। কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ ধরনের উদ্যোগ। সরকারি উপকরণ পেয়ে কৃষকরা সময়মতো ফসল উৎপাদন করতে পারবে।’ কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুরসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। চুয়াডাঙ্গা সদর উপজেলায় খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনার প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, এমওপি সার ১০ কেজি ও ডিএপি সার ২০ কেজি করে বিতরণ করা হয়। সদর উপজেলার ৩ হাজার ৮ শ কৃষকের মাঝে পর্যায়ক্রমে এ প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী