আলমডাঙ্গার মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন জখম
- আপলোড তারিখঃ
২৯-০৪-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন গুরুতর জখম হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বোয়ালমারি গ্রামের মজিবর রহমানের ছেলে মণ্টু মিয়া (৪০) ও মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামের মল্লিক পাড়ার কারিশ মল্লিকের ছেলে আল-আমিন (৪৩)।
জানা যায়, গতকাল আলমডাঙ্গা পশুহাট থেকে গরু কিনে করিমনযোগে টায়ার ফেটে আলমডাঙ্গা পশুহাট থেকে গরু কিনে ফেরার পথে মুন্সিগঞ্জ গড়গড়ি ফেরার পথে নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সামনে করিমনের একটি চাঁকা ফেটে উল্টে যায়। এতে করিমন চালক মণ্টু মিয়াসহ আল-আমিন গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।
কমেন্ট বক্স