মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই নারীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২১ ইং
দুই নারীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু
শৈলকুপায় প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে শৈলকুপা উপজেলার দুধসরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও ছয়জন আহত হয়েছেন। নিহতরা হলেন- তহুরা বেগম (৪০), রেনু বেগম (৩৫)। অপরজনের নাম পাওয়া যায়নি। নিহত তহুরা বেগম শৈলকুপা উপজেলা ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই দিন দুপুরে একটি প্রাইভেটকার বগুড়া থেকে খুলনার দিয়ে যাচ্ছিল। পথে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসরা এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হন। এসময় আরও ছয়জন আহত হয়েছেন। শৈলকুপা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আক্কাস আলী জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী