আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় চার দোকানিকে জরিমানা
- আপলোড তারিখঃ
২৮-০৪-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় সর্বাত্মক লকডাউনের মধ্যেই সরকারি নির্দেশনা অনুযায়ী দোকান ও শপিংমল খুলে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। ব্যবসা পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ ব্যবসা পরিচালনার কথা থাকলেও এ রুপ ভিন্ন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা রেখে ব্যবসা পরিচালনা না করায় আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির বাদশা। এসময় ৪টি কাপড়ের দোকানে স্বাস্থ্যবিধি না মানায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ এবং ২৬৯ ধারা মোতাবেক ৪ জনকে ২ হাজার ২ শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির।
কমেন্ট বক্স