বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২১ ইং
আলমডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলায় সাপের কামড়ে সায়েম হাসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গার বারোঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত সায়েম হাসান আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের শাবান আলীর ছেলে ও বারোঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে সমবয়সীদের সঙ্গে পাখি ধরতে যায় সায়েম। পুকুর পাড়ে পাখির বাসা ভেবে একটি মাটির গর্তের মধ্যে হাত দেয় সে। এ সময় গর্তের মধ্যে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। সাপে কামড়েছে বুঝতে পেরে সে দৌঁড়ে বাড়িতে এসে তার মাকে জানায়। পরিবারের সদস্যরা দ্রুত সায়েমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সায়েমকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসে। তার হাতে বিষধর সাপের কামড়ের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। হাসপাতালে নেওয়ার পূবেই তার মৃত্যু হয়। জরুরি বিভাগে নেওয়ার পরে পরীক্ষা-নিরীক্ষা করে আমি তাকে মৃত ঘোষণা করি।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’