বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২১ ইং
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জের বারবাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অমিত হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত অমিত হোসেন উপজেলার পিরোজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে বারবাজার মেইন বাসস্টান্ডে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, নিহত অমিত হোসেন নিজ মোটরসাইকেলে বারবাজার পেট্রোল পাম্পে তেল আনার জন্য যাচ্ছিলেন। বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অমিত নিহত হন। ঘাতক কাভার্ড ভ্যানটি বারবাজার হাইওয়ে থানা পুলিশ আটক করছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’