ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার সম্পদ ভস্মিভূত
- আপলোড তারিখঃ
২৮-০৪-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের হাসান ক্লিনিকের সামনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিতাস ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গত সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে ঘরের মধ্যে থাকা লাখ লাখ টাকা মূল্যের অফসেট পেপারসহ বিভিন্ন জিনিস মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সুমন আলী জানান, ‘বেলা তিনটার দিকে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ঘরের মধ্যে থাকা অফসেট কাগজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে এখনো ক্ষয়-ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি।’
এদিকে, তিতাস ট্রেডিং কর্পোরশেনের সমস্ত মালামাল পুড়ে যাওয়ায় পথে বসেছে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন। তিনি বলেন, এই দুর্ঘটনায় তাঁর সব শেষ হয়ে গেছে। তিনি পথে বসেছেন। আগুনে তাঁর আনুমানিক ২৫ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে বলে দাবি করেন তিনি।
কমেন্ট বক্স