অবশেষে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন
- আপলোড তারিখঃ
২৮-০৪-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
অবশেষে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে মশক নিধন কর্মসূচি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় পৌরসভা চত্বরে ওই কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। তিনি বলেন, চুয়াডাঙ্গা পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর ও সংশ্লিষ্ট বিভাগের কমর্র্কতা-কর্মচারীদের সমন্বয়ে পৌরসভার সকল পাড়া-মহল্লায় সকাল ও বিকেল দুটি শিফটে এ কার্যক্রম চলবে।
৯টি ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা (সংরক্ষিত) কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নির্দেশনামূলক কথা শেষে ফোগার মেশিন চালু করে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ সুলতানারা রত্না, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনছুর আলী মনো, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সী আলাউদ্দিন আহম্মেদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরজ আলী শেখ, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উজ্জল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান (চাঁদ)সহ পৌর কর্মকর্তা-কর্মচারীগণ।
পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মশক নিধনের কাজ লাগতার সাত দিন চললেও এ কর্মসূচি চলমান থাকবে। সেই সাথে জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দুটি হটলাইন চালু করা হয়েছে। এ বিষয়ে দ্রুত সেবা পেতে কনজারভেন্সি ইন্সপেক্টর যুবায়ের রহমান ও ০১৭৪৪-৯৪৫৯৪৩ মোবাইল নম্বরে পৌর নাগরিকগণ যোগাযোগ করতে পারবেন।
কমেন্ট বক্স