চুয়াডাঙ্গায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে
- আপলোড তারিখঃ
২৮-০৪-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ও পরিপত্র অনুযায়ী নির্দেশনা দিয়ে থাকি। মন্ত্রিপরিষদ থেকে আসা সর্বশেষ নির্দেশনা হচ্ছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। যদি এ বিষয়ে আরও কোনো নির্দেশনা আসে, তাহলে তখনই সেটি দোকান মালিক সমিতিসহ সংশ্লিষ্টজনদেরকে জানানো হবে। তবে চুয়াডাঙ্গাসহ জেলা পর্যায়ে এখনো অব্দি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার কোনো নির্দেশনা আসেনি। তাই, বিভ্রান্ত না হয়ে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।’
কমেন্ট বক্স