বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন আহত

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২১ ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথক দুটি দুর্ঘটনায় এই আহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মজনু হোসেন (৩০) ও সদর উপজেলার শঙ্করচঁন্দ্র ইউনিয়নের বসুভাণ্ডারদহ গ্রামের স্কুলপাড়ার মহির উদ্দীনের ছেলে আব্দুল হক (৬৫)। জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে নিজ গ্রাম ভুলটিয়া থেকে আলমসাধুযোগে ধান নিয়ে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন মজনু হোসেন। পথের মধ্যে সরোজগঞ্জ মোড়ে পৌঁছালে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর হন তিনি। এসময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এদিকে, গতকাল একই সময়ে সরোজগঞ্জ বাজারের মোটরসাইকেল নিয়ে অপর একটি দুর্ঘটনার শিকার হন আব্দুল হক। এ দুর্ঘটনায় তাঁর হাতে ও কপালে চামড়া ছিলে যাওয়াসহ গলায় গুরুতর জখম হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আব্দুল হকের জখম গুরুতর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ তাঁকে দ্রুত সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রেরণ করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন তাঁর গলায় অস্ত্রপচার শেষে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। এবিষয়ে জানতে চাইলে ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, ‘তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সদর হাসপাতালের এসেছিলেন বলে জানতে পেরেছি। তাঁর কপালে ও হাতে কাটা ছেলার চিহ্নসহ গলায় গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে। অপারেশন থিয়েটারে তাঁর গলায় অস্ত্রপচার শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।’


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’