বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগ যেকোনো সংকটে মানুষের পাশে থাকবে

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২১ ইং
আ.লীগ যেকোনো সংকটে মানুষের পাশে থাকবে
আলমডাঙ্গার কুলপালায় খাদ্য-সামগ্রী ও মাস্ক বিতরণকালে টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই খাদ্য-সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিতরণকালে প্রধান অতিথি বলেন, ‘করোনাভাইরাস একটি ছোঁয়াছে রোগ। এই ভাইরাস থেকে বাঁচতে আমাদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে ও দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য-সুরক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মী স্বাস্থ্য সচেতনতা ও যেকোনো সংকটে মানুষের পাশে থাকবে। করোনা মহামারির দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে আমরা চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি।’ তিনি সাধারণ মানুষকে নিজে সচেতন করতে নিয়মিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের আহ্বান জনান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেনসহ ইউনিয়ন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’