মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রেমিকের বাড়িতে সন্তান জন্ম দিল এসএসসি পরীক্ষার্থী

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২১ ইং
প্রেমিকের বাড়িতে সন্তান জন্ম দিল এসএসসি পরীক্ষার্থী
জীবননগরে দীর্ঘ পাঁচ বছরের প্রেম, সাদা কাগজে সই নিয়ে বিবাহের নাটক জীবননগর অফিস: জীবননগর উপজেলার কালা গ্রামে প্রেমিকের বাড়িতে এক অবিবাহিত যুবতীর পুত্রসন্তান প্রসবের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। গত রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। সদ্য ভূমিষ্ট বাঁচ্চার মা ওই যুবতীকে প্রেমিক রাজুর পরিবার মেনে না নেওয়ায় ওই যুবতি এখন একই গ্রামের শাহাদত মণ্ডলের বাড়িতে অবস্থান করছেন। জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গাঙপাড়ার মাসুদ রানার মেয়ে ফাতেমা খাতুন (১৫) চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। অপর দিকে, একই গ্রামের মহিউদ্দিনের ছেলে রাজু মিয়া (২০) এবার এইচএসসি পরীক্ষার্থী। ফাতেমা খাতুনের বাবা-মা ঢাকা শহরে গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করেন। সেই সুবাদে ফাতেমা ঢাকা শহরে লেখাপড়া করেন। ফাতেমা খাতুন জানায়, ‘পাঁচ বছর ধরে আমার সাথে রাজুর প্রেমের সম্পর্ক ছিল। আমাদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয়। একপর্যায়ে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। বিষয়টি রাজুকে জানালে সে আমাকে একটি কাগজে সাক্ষর নিয়ে বলে আমরা এখন থেকে বিবাহিত। দিনে দিনে গর্ভের সন্তানের বয়স ১০ মাস হলে আমি ঢাকা থেকে সম্প্রতি দাদা শাহাদত মণ্ডলের বাড়িতে চলে আসি। আমার শরীরের তেমন কোনো পরিবর্তন না হওয়ায় আমি অন্তঃসত্ত্বা কেউ টের পায়নি। রোববার ভোর চারটার দিকে আমার প্রসব বেদনা শুরু হলে আমি দাদার বাড়ি থেকে রাজুদের বাড়িতে চলে যাই। রাজুর বাড়ির উঠানে পুত্রসন্তানের জন্ম হলে রাজুর পরিবার বিষয়টি মেনে নেয়নি। পরে লোকজন আমাকে সন্তানসহ দাদার বাড়িতে রেখে যায়। রাজু আমাকে বিয়ে করেছে বললেও সে আমাকে বিয়ের পক্ষে কোনো কাগজপত্র দেয়নি।’ ফাতেমা খাতুন জানায়, ‘রাজু বিবাহের নাটক করে আমার সাথে প্রতারণা করেছে। আমি এই সন্তানের পিতৃপরিচয় চাই।’ এ ব্যাপারে অভিযুক্ত রাজুর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পাওয়া মাত্রই সে মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। তবে রাজুর বাবা মহিউদ্দিন ও মা ববিতা খাতুন বলেন, ‘রাজুর সাথে ফাতেমার কোনো সম্পর্কের খবর আমাদের জানা ছিল না। রোববার ভোরের দিকে হঠাৎ করেই ফাতেমা আমাদের বাড়িতে আসে এবং বাঁচ্চা প্রসব করে রাজু বাঁচ্চার পিতা দাবি করে।’ মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ইদবারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার ব্যাপারটি আমরা স্থানীয়ভাবে আপস-নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছি।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী