কালীগঞ্জে ক্লিনিক থেকে সদ্য ভূমিষ্ট কন্যাসন্তান চুরি!
- আপলোড তারিখঃ
২৭-০৪-২০২১
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে একটি প্রাইভেট ক্লিনিক থেকে সদ্য ভূমিষ্ট কন্যাসন্তান চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এক অপরিচিত নারী বাঁচ্চাটিকে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটি কালীগঞ্জ পৌরসভাধীন বলিদাপাড়া ইজিবাইক চালক মনিরুল ইসলামের সন্তান। বাঁচ্চাটি হারিয়ে যাওয়ার পর স্বজনরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং ক্লিনিক মালিকের ওপর হামলা করেন।
চুরি হয়ে যাওয়া শিশুর বাবা মনিরুল ইসলাম জানান, ‘সোমবার সকালে আমার স্ত্রী সাবানা বেগমের প্রসব যন্ত্রনা শুরু হলে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিকে ভর্তি করি। বেলা আড়াইটার দিকে সিজারের মাধ্যমে কন্যাসন্ত্যান ভূমিষ্ট হয়। এরপর ক্লিনিকের ৩ নম্বর কেবিনে রাখা হয়। কন্যা ও তাঁর মা সুস্থ ছিল। বিকেলে এক অপরিচিত মহিলা এসে আমার বাঁচ্চাকে কোলে নিয়ে আদর করে এবং বিভিন্ন ধরনের গল্প করতে থাকে। এরপর মহিলাটি ক্লিনিকের রিসিপশনে বসেছিল। মহিলাটা কোনো রোগীর আত্মীয় হবে ভেবে কেউ তাঁকে সন্দেহ করেনি। সন্ধ্যায় শিশু এবং তার মায়ের সাথে স্বজনরা যখন ইফতার নিয়ে ব্যস্ত ছিল, তখন কোনো এক সময় বাঁচ্চাটিকে নিয়ে চলে যায়।’
এদিকে ক্লিনিক মালিক আব্দুল হামিদ জানান, বাঁচ্চা ভূমিষ্ট হওয়ার পর দুজনেই সুস্থ ছিল। কিন্তু সন্ধ্যায় সবাই যখন ইফতারে ব্যস্ত, তখন কেউ বাঁচ্চাটিকে নিয়ে গেছে। এখন থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।
সংবাদ পেয়ে ক্লিনিকে আসেন কালীগঞ্জ থানার এসআই আবুল কাসেম। তিনি জানান, ‘প্রাথমিকভাবে চুরি হওয়া বাঁচ্চার বাবার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব বাঁচ্চাটি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি।’ এই ঘটনার খবর শুনে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশ প্রশাসনকে বাঁচ্চা উদ্ধার ও প্রয়োজনীয়ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
কমেন্ট বক্স