বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোয়ালঘরের মশা তাড়াতে গিয়ে নিঃস্ব কৃষক!

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২১ ইং
গোয়ালঘরের মশা তাড়াতে গিয়ে নিঃস্ব কৃষক!
ঝিনাইদহ অফিস: গোয়ালঘরের মশা তাড়াতে দেওয়া কয়েলের আগুনে নিঃস্ব হলেন দিনমজুর। আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছে একটি গাভী ও তার বাচ্চা। পুড়ে ছাই হয়েছে গোয়ালঘর, রান্নাঘর, একটি বসতঘর, ভ্যান, সাইকেল, থালাবাটি, বিছানাপত্র, চালসহ নিত্য ব্যবহারের জিনিসপত্র। পরিবারটি এখন খোলা আকাশের নীচে। ঘটনাটি গত শনিবার রাত ১২টার দিকে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার অনন্তবাদালশো গ্রামের দিনমজুর শুকুর আলীর বাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত শুকুর আলী জানান, তাঁর চার সন্তানের মধ্যে তিন সন্তানই দিনমজুরের কাজ করে। সারা দিনের পরিশ্রমের পর রাতের খাবার শেষে সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ রাত ১২টার দিকে দেখি গোয়ালঘর ও রান্নাঘর আগুনে পুড়ছে। বসতঘরের বারান্দায় আগুন। অনেক চেষ্টা করে ছেলে নাতী-পুতিদের বের করতে সক্ষম হলেও আগুনে তাঁর একটি গাভী ও তার বাচ্চা পুড়ে মারা যায়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এছাড়া একটি ইঞ্জিনচালিত ভ্যান, থালা বাটি, বিছানা, চাল সবই পুড়ে ছাই হয়। এখন খোলা আকাশের নীচে বসবাস ছাড়া তাঁর আর কোনো উপায় নেই। তাঁর ধারণা মশা তাড়াতে গোয়ালঘরে যে কয়েল রাখা হয়েছিল, তার থেকে আগুনের সূত্রপাত। শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান জাহিদুল ইসলাম বলেন, অনন্তবাদালশো গ্রামের শুকুর আলী নামের এক দিনমজুরের বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি গরু ও ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শুকুর আলীর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’