বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অতিরিক্ত রক্তক্ষরণে অন্তঃসত্ত্বার মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২১ ইং
অতিরিক্ত রক্তক্ষরণে অন্তঃসত্ত্বার মৃত্যু
আলমডাঙ্গায় নিজ বাড়িতে সন্তান প্রসবের চেষ্টা নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় সন্তান প্রসবের সময় শ্যামলী বেগম (৩০) নামের এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা শ্যামলী বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শ্যামলি বেগম আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের হাসিবুল ইসলামের স্ত্রী। জানা যায়, গতকাল বেলা তিনটার দিকে অন্তঃসত্ত্বা শ্যামলীর প্রসব বেদনা উঠলে নিজ বাড়িতেই তাঁর সন্তান প্রসবের চেষ্টা করা হয়। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে ও প্রসব বেদনায় শ্যামলী অচেতন হয়ে পড়েন। সন্তান প্রসব হলেও অন্তঃসত্ত্বা মায়ের আর চেতনা ফেরেনি। পরে পরিবারের সদস্যরা শ্যামলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে ডা. সাইদুজ্জামান বলেন, ‘বিকেল পাঁচটার দিকে শ্যামলী নামের ওই নারীকে জরুরি বিভাগে নেয় তাঁর স্বামী ও শাশুড়ী। জরুরি বিভাগে ওই নারীকে আমি মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। নিহতের শাশুড়ী জানান সন্তান প্রসবের সময় অচেতন হয়ে পড়েন শ্যামলী। পরে তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসে। নিহতের শরীরে রক্তশূন্যতা ছিল। সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’