বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লকডাউন শিথিলের প্রথম দিনেই মেহেরপুরে তীব্র যানজট

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২১ ইং
লকডাউন শিথিলের প্রথম দিনেই মেহেরপুরে তীব্র যানজট
প্রতিবেদক, মেহেরপুর: লকডাউন শিথিল করে শপিংমলসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রথম দিনেই মেহেরপুর শহরের প্রধান সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর করোনাভাইরাস প্রতিরোধে সরকার প্রথমবারে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল এবং দ্বিতীয়বারে ২১ তারিখ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে। পরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীদের কথা চিন্তা করে লকডাউন শিথিলতা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ পর্যায়ে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে, নতুন ঘোষিত সময় শুরু হওয়ার পর থেকে মেহেরপুর শহরের প্রধান সড়কগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে মেহেরপুর শহরের দোকানগুলোতে ক্রেতা সাধারণের ভিড় বাড়তে শুরু করে। একইসাথে বেলা বাড়ার সাথে সাথে মেহেরপুর শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট শুরু হয়। মেহেরপুর শহরের হোটেল বাজার থেকে শুরু করে লর্ড মার্কেট পর্যন্ত এবং পৌরসভার সামনে থেকে বড় বাজার চার রাস্তার মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজট শুরু হয়। মেহেরপুর শহরে ইজিবাইক বৃদ্ধি ও প্রধান সড়কে ট্রাক- ট্রাক্টর প্রবেশ করায় যানজট দীর্ঘ রূপ আকার ধারণ করছে। দিনের বেলায় প্রধান সড়কে ট্রাক, ট্রাক্টরসহ বড় যান প্রবেশ করতে না দেওয়ার জন্য অনেকেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’