সরকার প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কাজ করে যাচ্ছে
- আপলোড তারিখঃ
২৬-০৪-২০২১
ইং
চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ৮টায় আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা বাজারে ও বিকেল চারটায় ডিঙ্গেদাহ বাজারে বিনামূল্যে এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের কারণে মহাসংকটে। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য-সুরক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দেশের মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন টিকা দিয়েছেন। যা আমাদের পূর্বে বিশ্বের বহুদেশ শুরু করতে পারেনি। তিনি আরও বলেন, সরকার প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মী স্বাস্থ্য সচেতনতা ও যেকোনো সংকটে মানুষের পাশে থাকবে। তিনি বলেন, ‘করোনা মহামারির দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে আমরা চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন।’ তিনি সাধারণ মানুষকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকে সচেতন করতে নিয়মিত মাস্ক ব্যবহারের আহ্বান জানান।’
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল ইসলাম খান, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, প্যানেল চেয়ারম্যান শওকত আলী, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, সাংগঠনিক সম্পাদক আ. মোমিন, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন রতন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, বাবলু মেম্বার প্রমুখ।
কমেন্ট বক্স