মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মার্কেট খুলবে আজ; লকডাউন অকার্যকর!

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২১ ইং
মার্কেট খুলবে আজ; লকডাউন অকার্যকর!
চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি অগ্রাহ্য, ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনকে জরিমানা নিজস্ব প্রতিবেদক: লকডাউনে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে ৪ হাজার ১শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার লকডাউনে প্রতিদিনের ন্যায় দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তবে প্রশাসনের অভিযান থাকলেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছিল কম। এদিকে, আজ রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল মার্কেট খোলার নির্দেশনা সরকারিভাবেই দেওয়া হয়েছে। এই নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে সকল মার্কেট-শপিংমলগুলো খোলা হবে বলে ব্যবসায়ী নেতৃত্ব সময়ের সমীকরণকে নিশ্চিত করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী পুলিশের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গতকাল দিনব্যাপী ৬টি মোবাইল কোর্টে ১৫টি মামলায় ১৬ জনের কাছ থেকে ৪ হাজার ১শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে, প্রশাসনের এতো তৎপরতা সত্বেও অকার্যকর হয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন। বিশেষ করে চুয়াডাঙ্গা শহরের রাস্তাঘাট ও হাট-বাজারে অবাধে চলাফেরা করছেন মানুষ। ছুটিতে বাড়ি ফিরে এলাকার পাড়ামহল্লাতে চলছে মানুষের জমায়েত, খোশগল্প ও আড্ডা। আবার আজ রোববার থেকে মার্কেটগুলো খুলে দেওয়ায় প্রশ্ন উঠেছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা!


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী