বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রায় ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার, আটক ২

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২১ ইং
প্রায় ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার, আটক ২
চুয়াডাঙ্গা ৬ বিজিবির সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে দুজন আসামীকে আটক করেছে। একই সময়ে ১৭৭ বোতল ফেনসিডিল, আট কেজি গাঁজা, ১ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট, একটি মোটরসাইকেল, তিনটি বাইসাইকেল, ৩৪ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গুটি চুল, তিনটি মোবাইল ফোন, ৩৫টি ভারতীয় থ্রী-পিস, ৪৯৭টি সীম কার্ড, ৬৬৬ পিস ফেসওয়াশসহ বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ১৩ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা। এক প্রেসবিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালিকবিহীন চোলাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে এবং আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও আটককৃত মালিকসহ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য দর্শনা থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’