বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশুটির মায়ের মামলায় অভিযুক্ত চাচা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২১ ইং
শিশুটির মায়ের মামলায় অভিযুক্ত চাচা গ্রেপ্তার
আলমডাঙ্গায় শিশু ভাতিজার শরীরে ফুটন্ত ভাত ঢেলে দেওয়ার অভিযোগ নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় রাব্বি (৬) নামের এক শিশুর শরীরে ফুটন্ত ভাত (গরম ভাত) ঢেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচা আব্দুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকালেই ভুক্তভোগি শিশুটির মা রোমানা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরেই পুলিশ অভিযুক্ত আব্দুর রশীদকে গ্রেপ্তার করে। জানা যায়, গত সোমবার দুপুরে শিশু রাব্বির শরীরে ফুটন্ত ভাত ঢেলে দেয় শিশুটির আপন চাচা আব্দুর রশীদ। ফুটন্ত গরম ভাতে রাব্বির ঘাড় ও বাম হাতে গুরুতর দগ্ধ হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে চিকিৎসা প্রদান করে। পরে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সকালে রাব্বিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। শিশু রাব্বির মা রোমানা খাতুন জানান, রাব্বির বাবা কর্মসূত্রে ছয় বছর ধরে মালয়েশিয়ায় আছেন। রাব্বির চাচার সঙ্গে পারিবারিক একটি ঝামেলা নিয়ে তাঁর বিরোধ চলে আসছিল। গত সোমবার সকালে রাব্বি বাড়িতে খেলার সময় চিৎকার করলে পাশের ঘড়ে ঘুমিয়ে থাকা তার চাচার ঘুম ভেঙে যায়। এসময় রাব্বির চাচা উঠে এসে চুলায় ওপর রান্না হতে থাকা থেকে ফুটন্ত ভাতের হাড়ি রাব্বির গায়ে ঢেলে দেয়। ফুটন্ত ভাতে রাব্বির ঘার, কান, হাত ও পিঠের আংশিক ঝলসে যায়। আজ সকালে (গতকাল শুক্রবার) আলমডাঙ্গা থানায় রাব্বির চাচার বিরুদ্ধে একটি অভিযোগ করি। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, বেলা ১১টার দিকে শিশুটির মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রশীদকে নিজ বাড়ি থেকে গেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দগ্ধ শিশু রব্বি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিল। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’