বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২১ ইং
মুজিবনগরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুর জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃস্পতিবার রাত ৮টায় মুজিবনগর উপজেলার রামনগর ব্রিজ মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন- উপজেলার রামনগর গ্রামের সুরমান মোল্লার ছেলে নাজিমউদ্দীন মোল্লা (৫০) ও শিবপুর গ্রামের আমজাদের ছেলে হালিম (৩৫)। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্তার রায় চৌধুরী পিপিএম-এর নেতৃত্বে এসআই জসিম ও এসআই মাহাজার উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এসআই মুক্তার রায় চৌধুরী জানান, মেহেরপুর পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানাধীন রামনগর এলাকায় অভিযান চালিয়ে আসামি নাজিমউদ্দীন মোল্লা ও হালিমকে ৩ শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামি নাজিমউদ্দীন মোল্লার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’