শংকরচন্দ্র ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আর নেই
- আপলোড তারিখঃ
২২-০৪-২০২১
ইং
প্রতিবেদক, সরোজগঞ্জ:
প্রয়াত বিএনপি নেতা নুর আলী চেয়ারম্যানের সহোদর ও চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ঢাকাস্থ হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বেলা তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। শংকরচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে জনগণের পাশে থেকে রাজনৈতিকসহ সকল মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিলেন আব্দুর রাজ্জাক। তাঁর মৃত্যুতে শংকরচন্দ্র ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়েছে। এদিকে, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জাতীয় একাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক বকুলসহ বিভিন্ন পয়ৃঅয়ের সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স