জীবননগরে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
০২-০৫-২০১৭
ইং
জীবননগর অফিস: জীবননগরে ঘরের টিন নেওয়াকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ ভাইপোর আঘাতে চাচা-চাচী গুরুত্ব জখম। জানা গেছে গতকাল মঙ্গলবার সকালে জীবননগর পৌরসভার সবুল পুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে সামাদের (৫০) ঘরের ২১পিচ টিন তার ভাই ফজলু তার ছেলেদের নিয়ে জোরপুর্বক বাড়ি থেকে খুলে নিয়ে যায় এতে সামাদের স্ত্রী নাছিমা খাতুন (৪০) প্রতিবাদ করলে টিন ফেরত না দিয়ে সামাদ ও তার স্ত্রীকে বেধরড় পিটাতে থাকে জীবন বাচাতে চিৎকার করলে এলাকাবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আহত সামাদ অভিযোগ করে বলেন, আমি দির্ঘ দিন কাজের জন্য ঢাকাতে ছিলাম আমার বাড়িতে ২১পিচ টিন ছিল সেই টিন গুলো আমার ভাই ফজলু জোর করে নিয়ে যায়। এ ব্যাপারে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডাঃ আরিফিনের সাথে কথা বললে তিনি বলেন গতকাল সকাল ১১সুবুল পুর গ্রামের স্বামী স্ত্রী দুই জনকে আহত অবস্থায় হাসপাতালে আনলে তাদেরকে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় ।তাদের দুই জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমানে দ্ইু জনের অবস্থা ভাল।
কমেন্ট বক্স