বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভ্রাম্যমাণ আদালতে আব্দুর রহমানের জরিমানা

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২১ ইং
ভ্রাম্যমাণ আদালতে আব্দুর রহমানের জরিমানা
দামড়ুহুদায় সরকারি নির্দেশ অমান্য করে মাটি কাটার অভিযোগ প্রতিবেদক, দামুড়হুদা: সরকারি নির্দেশ অমান্য করে মাটি কাটার অভিযোগে দামুড়হুদা উপজেলার মাজারপোতা গ্রামের আব্দুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মাজারপোতা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেরার জুড়ানপুর গ্রামের আব্দুর রহমান সরকারি অনুমতি ছাড়ায় নিজের পুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছেন। এমন অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ সাল অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিষ্ণুপুর ফাঁড়ি পুলিশের সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা